ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চীন গেল ১৪ দলের বাম শরিকরা

    চীন গেল ১৪ দলের বাম শরিকরা
    চীন গেল ১৪ দলের বাম শরিকরাহাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়া।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

    সোমবার (২৪ জুলাই) দুপুরে নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ণ এয়ারলাইনে যাত্রা করেন।

     
    চীন সফরকারী বামপন্থি দলগুলোর প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ও সংসদ সদস্য (এমপি) লুৎফুন নেসা খান।

    সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী। আগামী ৩০ জুলাই তারা দেশে ফিরবেন।

    সফরকালে ১৪ দলের বাম শরিকের নেতারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

    সফরের প্রাক্কালে ২৩ জুলাই সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ