ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ফের কি এক হচ্ছেন টাইগার ও দিশা?

    ফের কি এক হচ্ছেন টাইগার ও দিশা?
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের অন্যতম প্রেমিক যুগল ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের মধ্যে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিল। তবে কখনো তারা সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। অফিসিয়ালি ঘোষণা না করলেও তাদের প্রেমের গল্প সবারই জানা। নানা সাক্ষাতকারে সেই সম্পর্কের কথা সামনেও এসেছিল। গত বছরের শুরুতেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। সম্প্রতি আবার একে অপরের সান্নিধ্যে এসেছেন তারা।

    আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে- এই দুই বলিউড তারকা বছরখানেক পরে ফের ‘কাছাকাছি’। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারকে প্রশংসায় ভাসালেন দিশা। 

    সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগারের প্রথম গান ‘লাভ স্টোরি এগেইন’। আন্তর্জাতিক শিল্পী অ্যাডওয়ার্ড মায়ার সুরে এ গান গেয়েছেন টাইগার। 

    সেই গানের মিউজিক ভিডিও থেকে টাইগারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিশা লেখেন- ‘এমন কিছু কি আছে, যেটা তুমি করতে পার না?’

    চলতি মাসের প্রথমদিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সেখানে একে অপরের সঙ্গেই গোটা সময়টা কাটিয়েছিলেন তারা। এমনকি একই বিমানে করে মুম্বাই থেকে দিল্লি পাড়ি দিয়েছিলেন এক সময়ের চর্চিত যুগল। 

    টাইগারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা চলাকালীন শ্রফ পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল দিশার। 

    বিশেষত, টাইগারের মা ও বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক অভিনেত্রীর। চর্চিত জুটির বিচ্ছেদের খবর পাওয়ার পরেও শোনা গিয়েছিল, আয়েশা ও কৃষ্ণার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি দিশা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ