ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • সহিংসতা মুক্ত সুন্দর পরিবেশে নির্বাচনে আ’লীগ-বিএনপি একমত

    সহিংসতা মুক্ত সুন্দর পরিবেশে নির্বাচনে আ’লীগ-বিএনপি একমত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহিংসতা মুক্ত সুন্দর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এক মত দিয়েছে। তবে বিএনপি কোন দলীয় সরকারের অধীনে নির্বাচানে না যাওয়ার কথা বলেছেন।

    অন্য দিকে দেশের রাজনৈতিক ও গণন্ত্রের সহিংসতা প্রবেশের জন্য বিএনপিরকে দায়ী করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে।
    গতকাল সকাল ১১টায় বরিশালে নগরীর একটি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত “রাজনৈতিক প্রতিযোগীতায় শান্তিপূর্ন প্রচারের জন্য নাগরিক” র্শীষক টাউন হল সভায় বক্তারা একথা বলেন।
    বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী কৌশিক আনন্দ দাস। মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যপক আনোয়ার কাদির।
    বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা দালের সাধারণ সম্পাদক রেশমা রহমান, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি জীবন কৃষ্ণ দে, বীর মুক্তিযোদ্ধ প্রদীপ কুমার ঘোষ পুতুল, সাবেক অধ্যাপক শাহ সাজেদা, সাংস্কৃতিজন কাজী সেলিনা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, প্রতিদিনের বাংলাদেশের বরিশাল প্রতিবেদক মঈনুল ইসলাম সবুজ প্রমুখ। এছাড়াও সভায় সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন কর্মী, রাজনীতিবীদ, গণমাধ্যম কর্মীরা।

    সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিসিসির প্যালেন মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একদিনে গড়ে ওঠেনি। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্ঠি আওয়ামী লীগের। সামরিক অভ্যূথানের মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো তারাই সহিংসা ও প্রতিহিংসা রাজনীতি শুরু করেছে।
    ভোটের রাজনীতিতে সহিংসা ঠুকিয়েছে। ছাত্রদের পক্ষে রাখতে এক হাতে অস্ত্র আর এক হাতে কালো টাকা দিয়ে মার্সেলম্যান ও মানিম্যান তৈরী করেছেন। আমরা আশাবাদি দেশের সকল রাজনৈতিক দল সহাবস্থানের মধ্য থেকে শান্তিপূর্ন ও সহিংসতা মুক্ত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, ‘দেশের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে এবং সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়, সে জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমরা কোন সহিংসতা চাই না। আমরাও চাই সহিংসতা মুক্ত সুন্দর একটা নির্বাচন। নির্বাচনে আমরাও অংশ নিতে চাই। তবে কারো অধীনে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশ নিবো।

    অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাভোকেট তালুকদার মো. ইউনুস বিএনপিকে উদ্যেশ্য করে বলেন, ‘আপনরা নির্বাচনে অংশ নিবেন না, অথচ বলবেন নির্বাচন সুষ্ঠু হয়নি। এটা গণতান্ত্রিক এবং রানৈতিক কোন ভাষা হতে পারে না। নির্বাচনে অংশ গ্রহণ করুন তার পরে বলুন নির্বাচন সুন্দর হয়নি।

    তিনি আরো বলেন, জাতীয় সংসদের বেশ কয়েকটি উপ-নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, সিটি করপোরেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে সকল নির্বাচন নিয়ে কোন প্রশ্ন জাগেনি। আমরা দেখেছি বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিসেবে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ওই সকল প্রার্থীরা তো বলেননি যে নির্বাচন অসুন্দর হয়েছে।
    আওয়ামী লীগের অধীনে প্রত্যেকটি নির্বাচনই সহিংসত মুক্ত শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। বিগত সরকারগুলোর আমলে ভোট নিয়ে কি হয়েছে তা জাতি দেখেছে। আমরা চাই সহিংসতা মুক্ত সকল দলের অংশগ্রহণে সুন্দর একট নির্বাচন।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ