ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আমরা নৈরাজ্য চাই না, মানুষের শান্তি চাই- মেয়র সাদিক আবদুল্লাহ

    আমরা নৈরাজ্য চাই না, মানুষের শান্তি চাই- মেয়র সাদিক আবদুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বরিশালে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  
    শান্তি সমাবেশের পূর্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমারা বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির জন্য কাজ করি। যে বিশৃঙ্খলা বিএনপি করছে, এসব কর্মকা-ের প্রতিবাদে আমাদের এই শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা।

    তিনি বলেন, ‘আমরা নৈরাজ্য চাই না। আমরা চাই- এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই মেসেজটি দিতেই আজকে আমাদের এই আয়োজন।
    এদিকে, শান্তি এবং উন্নয়ন পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুস রাজ্জাকসহ জেলা ও মহানগর, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিসিসির ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সোহেল চত্বর থেকে বের হওয়া শান্তি ও আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকলীর মোড়ে এসে শেষ হয়।
    এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ঘিরে দুপুরের পর থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে সদর রোড শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়।  

    ফলে সেখানেও কাকলীর মোড় থেকে সদর রোডের একাংশে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। দেখা দেয় তীব্র যানজট।  


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ