ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পরীমণিকে নিয়ে যা বললেন তমা মির্জা

    পরীমণিকে নিয়ে যা বললেন তমা মির্জা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রচারে। সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই নানান প্রসঙ্গে কথা বলেন তমা। আলোচনায় উঠে আসে চিত্রনায়িকা পরীমণির কথা।

    চলতি বছরের শুরু থেকেই পরীমণির সংসারে ভাঙনের সুর। এটি আরও জোরালো হয় তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়। এর পরপরই রাজকে নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন পরী। জানান, নিজেদের দাম্পত্য কলহের কথা।

    পরীর এই কথা বলাকে সমর্থন দিয়ে তমা বলেন, ‘আজকে যদি পরী কথা না বলে, কালকে আল্লাহ না করুক কিছু একটা যদি হয়ে যায়, তখন ব্লেমটা কিন্তু ওকেই নিতে হবে। মানুষ ওকেই সব ব্লেম দিবে।’

    রাজ কিংবা পরী কারো পক্ষ নিচ্ছেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কিন্তু কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলছি না। আজকে যদি আমার কোনো সম্পর্ক ভেঙে যায়, আমি যদি চুপ করে থাকি, যেহেতু আমি পাবলিক ফিগার। তখন মানুষ আমার দিকেই আঙুল তুলবে। যেটা পরী বলেছে যে, সে সংসার করতে পারেনি, সেই খারাপ। এই কথাগুলোই উঠবে তখন।’

    এসব ব্যাপারে চুপ থাকলেও সমস্যা আবার মুখ খুললেও সমস্যা বলে মত দেন এ অভিনেত্রী। তার কথায়, ‘সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সেটা আমারও দোষ থাকতে পারে, আমার পার্টনারের দোষও থাকতে পারে। আমরা যখন বিষয়গুলো নিয়ে কথা না বলি, তখনো কিন্তু গালি আমাদেরকেই খেতে হয়। সো কথা বললেও প্রবলেম, না বললেও প্রবলেম।’

    উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবিতে তিনি তমার নায়ক চরিত্রে অভিনয় করবেন। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ