ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ইসির সার্ভারে ত্রুটি: মোবাইল সিম বিক্রি বন্ধ

    ইসির সার্ভারে ত্রুটি: মোবাইল সিম বিক্রি বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এনআইডি সার্ভারে সমস্যার কারণে সিম বিক্রি করতে পারছে না মোবাইল অপারেটরগুলো। প্রায় ৪০ ঘণ্টা ধরে এই সমস্যা দেখা দিয়েছে বলে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে।

    মঙ্গলবার (২০ জুন) দুপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানান, এনআইডি সার্ভারের ত্রুটির কারণে গ্রাহকের তথ্য ভেরিফিকেশন করা যাচ্ছে না। ফলে সিম বিক্রিও করতে পারছে না তাদের ভেন্ডররা।

    গত রোববার সন্ধ্যা থেকে এনআইডি সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এমটব।

    এ বিষয়ে এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারের মাধ্যমে মোবাইল গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে সিম কার্ড সংক্রান্ত সেবা যেমন সিম রেজিস্ট্রেশন, সিম প্রতিস্থাপন, এমএনপি, রোমিং সেবা, মালিকানা বদল ইত্যাদি সেবা দেওয়া হয়। সম্প্রতি ইসির সার্ভার ডাউন থাকায় মোবাইল গ্রাহকেরা সেবাগুলো নিতে পারছেন না। আমরা এ ব্যাপারে ইসির সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

    সূত্র: বাংলানিউজ

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ