ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আসামে পানিবন্দি ৪০ হাজার মানুষ

    আসামে পানিবন্দি ৪০ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের আসামে বন্যায় টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কয়েকটি জেলা। পানিবন্দি হয়ে পড়েছেন ১৩টি জেলার প্রায় ৪০ হাজার বাসিন্দা। এ অবস্থায় আরও ৫ দিন টানা ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

    বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর এবং উদালগুড়ি জেলায় নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা লখিমপুর ও উদালগুড়ির। কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এসব জেলার উঁচু এলাকায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।

    হাসপাতালের বেড, অক্সিজেন ও জরুরি ওষুধপত্রের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনা ও বিমানবাহিনীকে।

    আসামের পাশাপাশি বন্যা দেখা দিয়েছে মেঘালয়েও। রাজ্য দুটিতে ভূমিধসে কয়েক জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

    তবে কোনো সুখবর নেই দেশটির আবহাওয়া দফতরের কাছেও। পূর্বাভাসে বলা হয়েছে, আরও পাঁচদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। সিকিমের পাহাড়ি নদ-নদীর পানি বিপজ্জনক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ