ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে: সরোয়ার

    নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে: সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে, ২০১৮ সালে রাতের অন্ধকারে প্রশাসন দিয়ে আর এবার নতুন জাদুর বাক্স ইভিএম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের সব দপ্তরকে আওয়ামী লীগের দপ্তর বানিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

    রোববার (১৮ জুন) দুপুরে নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    সরোয়ার বলেন, শেখ হাসিনা ভালো করেই জেনে গিয়েছিলেন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাইরে থাকলে তার অবৈধ ক্ষমতার চেয়ার টিকবে না। তাই মিথ্যে মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছেন। অবৈধ সরকার আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা শুধু উন্নয়ন চাই না, উন্নয়নের সঙ্গে দেশে আইনের ন্যায় বিচারসহ গণতন্ত্র ও ভোটের অধিকার চাই।

    তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে শুধু উন্নয়ন দেখায়, যার ফলে নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে।

    এ সময় সরোয়ার শ্রমিকদলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন ও সফল করার জন্য আহ্বান জানান।

    বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক জি এম ফারুকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, মহানগর শ্রমিকদলে আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ