ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ৩ দিন সারাদেশে থাকবে গ্যাস সংকট 

    ৩ দিন সারাদেশে থাকবে গ্যাস সংকট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। যে কারণে আজ সোমবার (১৪ জুন) থেকে আগামী ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে। সেকারণে তিন দিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে।

    সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (উত্তর) ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। 

    আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামাতে পারবে না তারা। এজন্য ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ