ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

    বরিশাল সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের

    বরিশাল সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

    সোমবার সন্ধ্যায় নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।

    সৈয়দ রেজাউল করীম বলেন, ‘মারাত্মক অনিয়মের কারণেই আমরা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। যখন প্রশাসন দলীয়করণ হয়, তখন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করা যায় না। 

    সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

    আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শহরে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ