ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

    নির্বাচনী কাজে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় এক ওয়ার্ড বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মজনু বেপারীকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন।

    তিনি বলেন, প্রহসনের নির্বাচনে দলীয় সিদ্বান্ত উপেক্ষা নির্বাচনী কার্যক্রম অংশ নিয়েছেন মজনু বেপারী। এ জন্য গত ৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের কোনো জবাব না দিয়ে অসদাচরণ করেছেন তিনি।

    তার নির্বাচনে অংশগ্রহণের সিদ্বান্ত গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। তাই বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে মজনু বেপারীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জাহিদুর রহমান রিপন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ