ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ
  • বিরতির ঘোষণার এক দিনের মধ্যেই কাজলের ফেরা

    বিরতির ঘোষণার এক দিনের মধ্যেই কাজলের ফেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি…’ শুক্রবার (০৯ জুন) সকালে সামাজিকমাধ্যমে কাজলের এই পোস্টই নাড়িয়ে দেয় গোটা বলিউডকে। পোস্টটির মাধ্যমে সামাজিকমাধ্যম থেকে বিরতির ঘোষণা দেন এই অভিনেত্রী।

    এমন ঘোষণার মাত্র এক দিনের মাথায়ই ফিরলেন কাজল! অভিনেত্রীর এমন প্রত্যাবর্তন যেমন অবাক করেছে ভক্তদের, তেমনই নিজেদের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় দারুণ খুশি নেটিজেনরা।

    অভিনেত্রীর বিরতির ঘোষণায় নেটিজেনদের দাবি ছিল, প্রচারের কৌশল হিসেবেই এমন কাজ করেছেন কাজল। যা শতভাগ সত্য প্রমাণ হলো কাজলের নতুন পোস্টে।

    ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’, শুক্রবার কাজলের এই পোস্টটি দাবানলের গতিতে ভাইরাল হয়। সামাজিকমাধ্যম থেকে ক্ষণিকের অবসর ঘোষণা করে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই ঘটনার পর এক রাতও কাটল না। ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন ঘটল কাজলের।

    শনিবার (১০ জুন) সকালে কাজল প্রকাশ্যে নিয়ে এলেন ‘দ্য ট্রায়াল-প্যায়ার কানুন ধোঁকা’র ট্রেলার। ক্যাপশনে লেখেন, ‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে তুমি। ’

    কাজলের সিরিজটি জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক। এতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। আসছে ১২ জুন হটস্টারে স্ট্রিমিং হবে কাজলের আসন্ন সিরিজটি।

    সুপর্ণ ভার্মা পরিচালিত সিরিজটিতে আরো অভিনয় করছেন ফ্লোরা সাইনি, শিবা চাড্ডা, যিশু সেনগুপ্ত, অ্যালি খান, শিনা চৌহানের মতো তারকা। এছাড়াও সামনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ