ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান পরীমণি!

    ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান পরীমণি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ বলে মন্তব্য করে ২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চাইলেন হালের আলোচিত নায়িকা পরীমণি। তার ভাষ্য, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।

    সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে থাকতে। পরীমণি বলেন, এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।  

    সোমবার (০৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন পরীমণি। তিনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট দেওয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না।

    অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।

    এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

    সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ‘গোপন ভিডিও’ প্রকাশিত হয়। যেখানে রাজ ছাড়াও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশাকে দেখা যায়। ভিডিওতে তাদের কথোপকথন ছিল আপত্তিকর। ভিডিওগুলো ফাঁস হওয়ার পর রাজ ও পরী একে-অপরকে এর জন্য দায়ী করছিলেন। তানজিন তিশা ও সুনেরাহও এ নিয়ে কথা বলেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ