ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বৃষ্টির পানিতে সোনার খনি প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু ভেনেজুয়েলায়

    বৃষ্টির পানিতে সোনার খনি প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু ভেনেজুয়েলায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে।

    শনিবার (৩ জুন) দেশটির এল ক্যালাও শহরের কর্মকর্তারা জানান, শুক্রবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সাতজনের মরদেহ শনিবার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    শনিবার উদ্ধার হওয়া সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন উল্লেখ করে এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তারা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ঢুকেছিলেন।’

    এর আগে ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় একজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৩৪ জন।

    দেশটির কর্তৃপক্ষ নিয়মিত বৈধ ও অবৈধ খনি পরিদর্শন করে। তবে প্রায়ই খনিতে দুর্ঘটনার খবর শোনা যায়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ