ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ৬ দিন বিরতির পর বসেছে সংসদ অধিবেশন

    ৬ দিন বিরতির পর বসেছে সংসদ অধিবেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ছয়দিন বিরতির পর একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় সংসদ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

    কার্যসূচি থেকে জানা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯-২০, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৪৬টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করবেন।

    আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন হবে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন (রিমি) স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন বৈঠকে।

    বৈঠকে আজকে তিনটি বিল পাশ হবে। বিলগুলো হলো- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার্স বহি সাক্ষ্য বিল-২০২১ এবং আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ পাস হওয়ার কথা রয়েছে।

    এছাড়া আজকের সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।

    এর আগে গত ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর ১৪ জুন সোমবার সকাল ১১টা পর্যন্ত বৈঠক মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ