ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • নির্দিষ্ট করে বলুন, আমরা কোন ধর্ম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছি- ফয়জুল করীম

    নির্দিষ্ট করে বলুন, আমরা কোন ধর্ম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছি- ফয়জুল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমি নিজে ধার্মিক। তবে যারা প্রচার-প্রচারণায় ধর্মের কথা টানছেন, তাদের নির্দিষ্ট করে বলতে বলুন, কোন ধর্ম ব্যবহার করে আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। যারা এ কথা বলছে, তারা আমার ওপর ভীতি হয়ে অপরপ্রচার চালাচ্ছে, এটাই হলো আসল কথা।

    সোমবার দুপুরে নগরীর বান্দরোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময়কালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এ কথা বলেন।

    এসময় তিনি আরও বলেন, ‘আমি তো আগেই বলেছি নির্বাচিত হলে মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ সমঅধিকার পাবেন। এখানে কে মুসলিম, কে সংখ্যালঘু তা দেখার  সুযোগ নেই।

    লুঙ্গি ও পাঞ্জাবি পরে প্রচার-প্রচারণার বিষয় টেনে হাতপাখা প্রতীকের এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি কালচারগুলো ভাঙার জন্যই এসেছি। বর্তমান কালচার হলো- পোশাকে ভদ্রতার পরিচয়। কিন্তু বাস্তবে পোশাকে ভদ্রতার পরিচয় নয়। মানুষের দেমাগ, আদর্শ এবং চরিত্র হলো ভদ্রতার পরিচয়।

    তিনি বলেন, ‘আমি প্রমাণ করতে চাই, যারা পোশাক দিয়ে এদেশের মানুষকে ধ্বংস করছে, হাজার কোটি টাকা পাচার করছে, আমি তাদের চেহারা উম্মোচন করতে চাই। 
    এসময় তিনি আসন্ন ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে বরিশালকে আধুনিক নগরী করতে যা যা করা প্রয়োজন তাই করবো, ইনশাআল্লাহ।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ