ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • কারাবন্দী ছাত্রলীগ নেতা মান্নাসহ তিনজনকে নির্বাচনের বৈধতা দিলো হাইকোর্ট

    কারাবন্দী ছাত্রলীগ নেতা মান্নাসহ তিনজনকে নির্বাচনের বৈধতা দিলো হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনী বৈধতা পেয়েছেন কারান্তরীণ মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ সিটি মেয়র সাদিক আবদুল্লাহ অনুসারী তিনজন প্রার্থী। রোববার (২৮ মে) উচ্চ আদালত তাদের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।

    মান্না সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়া অপর দুই প্রার্থী হলেন- ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন এবং ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজ মল্লিক।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, ১ নম্বর ওয়ার্ডের রাশেদ এবং ২ নম্বর ওয়ার্ডের রইজ আহমেদ মান্নার বিষয়টি আমি জানি। তবে তিন নম্বর ওয়ার্ডের কেউ প্রার্থীতা ফিরে পেয়েছে কিনা আমার জানা নেই।

    অপরদিকে, উচ্চ আদালতের এ সংক্রান্ত কোন আদেশ এখনো পাননি বলে জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান।

    মান্নার স্বজনরা জানিয়েছে, ‘বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে ছিলেন রইজ আহমেদ মান্না। কিন্তু গত ১৪ মে রাতে নৌকার প্রার্থীর সমর্থকদের কুপিয়ে জখমের মামলায় ৯ সহযোগীসহ গ্রেফতার হন রইজ আহমেদ মান্না।

    সেই থেকে এখন পর্যন্ত কারাগারে আছেন তারা। ইতিপূর্বে আদালতে জামিনের আবেদন করলেও তা আমলে নেয়নি আদালত। তবে কারাগারে থেকেই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেন রইজ আহমেদ মান্না। তবে বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

    বাতিল আদেশের বিরুদ্ধে কারান্তরীণ মান্না প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন। এর প্রেক্ষিতে রোববার উচ্চ আদালত সাবেক এই ছাত্রলীগ নেতাকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

    এ প্রসঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুজ্জামান বলেন, ‘উচ্চ আদালতের এমন কোন আদেশের কপি এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি। আদেশের কপি হাতে পেলে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ