ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল মেনে নিয়েছি: আজমত উল্লাহ

    নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল মেনে নিয়েছি: আজমত উল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দফা গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে অংশ নিয়ে দুবারই হেরেছেন আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খান। বৃহস্পতিবার (২৫ মে) গাসিক ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা  জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটে হেরেছেন তিনি।

    তবে হারলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরাজিত হওয়ার পর শুক্রবার (২৬ মে) এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন আজমত উল্লাহ খান। তিনি বলেন, কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটি ছিল। ফলে অনেকে ভোট দিতে পারেনি। আমি ফলাফল মেনে নিয়েছি। পরাজয়ের কারণ পর্যালোচনা করে দেখা হবে।

    বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ৫ লাখ ৭৫ হাজার ০৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মেয়র পদে জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

    নির্বাচনে মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ১৬ হাজার ৩৬২;  ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান (হাতপাখা) ৪৫ হাজার ৩৫২; জাকের পার্টি মো. রাজু আহমেদ (গোলাপ ফুল) ৭ হাজার ২০৬; গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ) ১৬ হাজার ৯৭৪; স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম (হাতি) ২৩ হাজার ২৬৫ ও হারুন অর রশীদ (ঘোড়া) ২ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

    এর আগে নিজের প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের বিপরীতে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন আজমত উল্লাহ খান। গাসিকের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তৃতীয় নির্বাচনে জয় পেলেন তার মা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ