ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. সোহাগ

    কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. সোহাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।


    রবিবার (১৩ জুন) দুপুরে তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ার কুড়িকানি গ্রামের বিধ্বস্ত বেড়ি বাঁধ বৃষ্টি উপেক্ষা করে পরিদর্শন করেছেন। 

    এছাড়া ঘূূর্ণিঝড় ইয়াস  ও জোয়ারের পানিতে ডুবে যাওয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন ও বানভাসি ক্ষতিগ্রস্তদের মাঝে বৃষ্টিতে ভিজে ভিজে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করেন। তিনি ভাঙা বাঁধ যাতে দ্রুত মেরামত করা হয় এজন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করবেন বলে ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বাস দেন। 

    এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো. যুবরাজ, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুছা, সোহাগ হাওলাদার, রেজাউল করিম খোকন, তুহিন সহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, ঘূূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে সমুদ্র পারের এই এলাকার রামনাবাদ চ্যানেলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙা বাঁধ দিয়ে গ্রামের পর গ্রাম জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। এসব গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবন যাপন করবেন এমন প্রত্যাশা করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ