ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • দেশে মুক্তি পাচ্ছে ‘ফাস্ট এক্স’

    দেশে মুক্তি পাচ্ছে ‘ফাস্ট এক্স’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আগামী ১৯ মে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হইচই পড়েছে বিশ্বজুড়ে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

    শুক্রবার (১৯ মে) থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে হবে ফাস্ট এক্স এর প্রিমিয়ার শো।

    বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির আগের সবগুলো ছবিই দর্শক মাতিয়েছে। পুরা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এবারের ছবির পরিচালক ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার।

    অভিনয়শিল্পীদের মধ্যে আগের পর্বগুলোর মত এ ছবিতেও থাকছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন এবং চার্লিজ থেরন। আগের চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অধ্যায়টি বন্ধ করাকে আরো বেশী আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা।

    ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন এবং জেসন স্ট্যাথাম। পুরনো এই তারকাদের সাথে ‘ফাস্ট এক্স’ সিনেমায় যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।

    ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এই নয়টি পর্বে সিরিজের অনেকগুলো চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিলো। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলোকে আবারো ফিরিয়ে আনছেন এর নির্মাতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ