ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ৮০ কোটি ডলারে ফোর্বস কিনছেন এক তরুণ

    ৮০ কোটি ডলারে ফোর্বস কিনছেন এক তরুণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসা যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস বিক্রি হতে যাচ্ছে। প্রায় ৮০ কোটি (৮০০ মিলিয়ন) মার্কিন ডলারে জনপ্রিয় এ ম্যাগাজিন কিনছেন অস্টিন রাসেল নামের ২৮ বছর বয়সী এক শতকোটিপতি। খবর রয়টার্সের।

    ফোর্বস গ্লোবাল মিডিয়া হোল্ডিংসের বর্তমান মালিক হংকং-ভিত্তিক ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইডব্লিউএম)। এ ছাড়া ফোর্বস পরিবারের কাছেও মালিকানার কিছু অংশ রয়েছে।

    আর ফোর্বস কিনতে যাওয়া অস্টিন রাসেল হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়িপ্রযুক্তি কোম্পানি লুমিনার টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা।

    গত শুক্রবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন লুমিনার টেকনোলজিসের সিইও অস্টিন রাসেল ও ফোর্বসের মালিকানার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান আইডব্লিউএম। তবে রাসেল কীভাবে এই চুক্তিতে অর্থায়ন করছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বিবৃতিতে অস্টিন রাসেল জানিয়েছেন, তিনি ফোর্বসের ৮২ শতাংশ শেয়ার কিনতে রাজি হয়েছেন। এর মধ্যে ফোর্বস পরিবারের কাছে থাকা মালিকানার অংশও রয়েছে। তবে ফোর্বসের মূল কোম্পানি ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টের কাছে ফোর্বসের কিছু অংশের শেয়ার অবিক্রিত থাকবে।  


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ