ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষ

     ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকেই আকাশ মেঘাছন্ন। গুমট আবহাওয়ায় সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যেই নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট পানি বেড়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে শুক্রবার রাত থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।

    যে কোন ঘূর্ণিঝড়ে কাঁঠালিয়া সদর বড় কাঠালিয়া, আমুয়া, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া ও রাজাপুর উপজেলার বড়ইয়াসহ বিষখালী নদী তীরবর্তী নিন্মাঞ্চলের গ্রাম প্লাবিত হয়। তাই বিষখালী নদীর বাঁধ অরক্ষিত থাকায় পানি ঢুকে প্লাবিত হওয়া আতঙ্কে দিন পার কছে ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। 

    এদিকে ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তৃতীয় দফায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

    ৬১টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি দপ্তরে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার ৩২টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিমসহ মোট ৩৮টি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

    তিনি ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। ঝড় শুরু হওয়ার আগেই নদী তীরের মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য বলা হয়েছে। জেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থাও করা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ