ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • মা দিবসে ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

    মা দিবসে ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা দিবস উপলক্ষে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ওমর ফারুকের মা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে সিনেমাটি দেখানো হবে। সেইসঙ্গে ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটি সংরক্ষণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিখ্যাত জাদুশিল্পী শহীদ ওমর ফারুকের বাল্যবন্ধু জুয়েল আইচ। আরও থাকবেন টুরিস্ট পুলিশ প্রধান ডিআইজি হাবিবুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সাবিহা পারভীন এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

    গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালক এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘ওমর ফারুকের মা’ সুন্দর চলচ্চিত্রটি মানুষ দেখবে, মুক্তিযুদ্ধের এক টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে। চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই।

    সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির গল্পটি আবর্তিত হয়েছে, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের ওপর।

    এতে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন বন্যা মির্জা, শাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, শহীদ ওমর ফারুকের বোন সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদসহ আরও অনেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ