ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ গ্রেফতার ১৯০০

    পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ গ্রেফতার ১৯০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

    এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পিটিআইয়ের অন্তত ১ হাজার ৯০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    পিটিআই দাবি করেছে, দলের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশিকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ভোরের দিকে তাকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

    পিটিআইয়ের নিজস্ব টুইটার পেইজে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, সাদা পোশাকে একদল লোক কোরেশিকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় কোরেশি দলীয় সমর্থকদের হাত নেড়ে বিদায় জানান। তবে তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে পিটিআই বা পুলিশ কোনো তথ্য দেয়নি।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ