ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভারতে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল বাস, নিহত ২২

    ভারতে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল বাস, নিহত ২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের খারগোনে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

    মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

    প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার পরে অন্তত ২২ জন নিহত এবং আরও ২০ জনের বেশি হয়েছেন বলে পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন। দুর্ঘটনার পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।


    এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।

    এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।


    তিনি বলেন, নদীতে পানি নেই। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় তিন শিশুসহ ২২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিক তথ্যে নিহতদের মধ্যে ৬ জন নারী বলে জানানো হয়েছিল। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্লা জানান, দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, মনে হচ্ছে বাস চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আহত যাত্রীদের উদ্ধার করে।

    জেলা কালেক্টর শিবরাজ সিং ভার্মা, পুলিশ সুপার ডিএস যাদব এবং অন্যান্য কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ