ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • ‘পাঠান’ এর বিনিময়ে ভারতে যাচ্ছে ‘পাঙ্কু জামাই’

     ‘পাঠান’ এর বিনিময়ে ভারতে যাচ্ছে ‘পাঙ্কু জামাই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, সাফটা চুক্তি অনুযায়ী বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করা হয়েছে। আর এর বিনিময়ে ভারতে রফতানি হতে যাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি।

    ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আবদুল মান্নান। এদিকে, গত ৪ মে বাংলাদেশে মুক্তির জন্য সেন্সরের ছাড়পত্র পায় ‘পাঠান’। সেন্সর পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনে বাধা থাকল না।

    অনন্য মামুন বলেন, ‘আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’ এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। 
    উল্লেখ্য, এর আগে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এল।

    যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’।  বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ