ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বিএনপি আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না: নানক

    বিএনপি আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছেনা। তারা জনগণের অবস্থান বুঝতে পেরেছে। এবার সিলেটসহ দেশের অন্য পাঁচ সিটি করপোরেশনের নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগনের মনে আছে। তাদের  মানুষ প্রত্যাখ্যান করেছে।

    শুক্রবার(৫মে) বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত হলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  আনোয়ারুজ্জামান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন ।
     
    বৈঠক শেষে নানক বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা অবশ্যই জয় পাবে। আত্মসম্মান হারানোর ভয়ে কেউ নির্বাচনে না এলে আমাদের করার কিছু নেই।


    তিনি বলেন, সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ অবস্থায় নৌকা জিতবে- এ ব্যাপারে আমি নিশ্চিত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ