ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • প্রিয়াঙ্কার গলার এই হারের মূল্য আড়াইশো কোটির বেশি, দাবি রিপোর্টে

    প্রিয়াঙ্কার গলার এই হারের মূল্য আড়াইশো কোটির বেশি, দাবি রিপোর্টে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত পহেলা মে বসেছিল বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। স্বামী নিক জোনাসকে নিয়ে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নামকরা এই ফ্যাশন ইভেন্টে নজর কাড়ে প্রিয়াঙ্কার গলার হার।

    এক রিপোর্টে দাবি করা হয়েছে, গালার এই আয়োজনে প্রিয়াঙ্কার নজর কাড়া হারটি হিরার তৈরি। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠে বুলগেরিয়ান হিরার এই হার। আর এ হারের মূল্য শুনে অনেকের চোখ কপালে উঠেছে!

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মেট গালা ২০২৩ উপলক্ষে প্রিয়াঙ্কার জন্য ১১.৬ ক্যারেটের হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই গলার হার। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। তাতে বলা হয়েছে, নেকলেসটির মূল্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি ৯০ লাখ টাকার বেশি। মেট গালার পর হারটি নিলামে উঠবে।

    উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা।

    সূত্র : হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ