ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া

    লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির বলিকন্যা আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে। 

    তার এমন পোশাক আলো ঝলমলে রাতে সবার নজর কেড়েছে। 

    ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বসেছিল। 
    আলিয়ার জন্য এই রাত ছিল বিশেষ। কারণ এবারই মেট গালায় অভিষেক হয়েছে এই বলিউড অভিনেত্রীর। অভিষেক রজনীতে সাদা গাউনে মেট গালার লালগালিচায় শুভ্রতা ছড়িয়েছেন আলিয়া।

     নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। মেট গালার রাতে আলিয়ার পরির বেশের ছবিতে এখন মজেছে নেটিজেনরা।


    ছবিগুলো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাকে সব সময় আইকনিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ