ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • বরিশালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩

    বরিশালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৪৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২১ জনে।

    এরমধ্যে এবিএম সামসুল হুদা ভোলা হাসপাতালে ১ জন এবং বাকি ২ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি।

    বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০৭ জন। এরপর ঝালকাঠিতে ৩৭, পিরোজপুরে ৩৬, ভোলায় ৩৯, পটুয়াখালীতে ২৩ ও বরগুনায় ১৪ জন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন।

    বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বরিশালে মৃত্যু হয়েছে ৯৪ জনের, এরপর পটুয়াখালীতে ৪৫ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৩ জনের।

    বিভাগে ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক আক্রান্ত হিসেবে শনাক্ত হন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ