ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ধর্ষণের অভিযোগে ট্রাম্পের বিচার শুরু

    ধর্ষণের অভিযোগে ট্রাম্পের বিচার শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মঙ্গলবার নিউইয়র্কের আদালতে বিচার শুরু হয়েছে। বিচারকাজ এক থেকে দুই সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।

    প্রায় ৩০ বছর আগে ই জিন ক্যারল নামের এক কলামিস্টকে ট্রাম্প ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। খবর রয়টার্সের।

    ক্যারলের অভিযোগ, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ধর্ষণ করেন ট্রাম্প। এ ঘটনায় দেওয়ানি মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তিনি। পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও এনেছেন ক্যারল।

    অভিযোগ অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্যারল নিজের প্রচারণার জন্য এমন অভিযোগ করেছেন। ২০২২ সালে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ক্যারলের অভিযোগকে ধাপ্পাবাজি বলেও উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ