ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • বাবা হলেন ‘হ্যারি পটার’

    বাবা হলেন ‘হ্যারি পটার’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্ক ও তার জীবনে এসেছে এই সন্তান।

    ড্যানিয়েল র‌্যাডক্লিফ যে বাবা হতে যাচ্ছেন সে খবর আগেই জানা গিয়েছিল। সম্প্রতি তাকে নিউইয়র্কের রাস্তায় সন্তানসহ প্রেমিকাকে দেখা গেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

    এক দশকেরও বেশি সময় ধরে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ । ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। সেই ছবির সেটেই তাদের প্রেম হয়। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা।

    ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। এ ছাড়া ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ