ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ
  • ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

    ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি
    ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে অ্যাওয়ার্ড চুরি হয়েছে। এ বিষয়ে রাজধানীর গুলশান থানায় অভিযোগ করেছেন তিনি। বুধবার (২৬ এপ্রিল) রাতে এ সংগীতশিল্পী চুরির তথ্য নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে ন্যান্সি বলেন, ‘ঈদের কয়েকদিন আগেই বাসায় সবকিছু গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা যেন আলমারি থেকে এটি নিয়ে গেছে।’

    তিনি বলেন, ‘ঈদের কিছুদিন আগেই আমার বাসার তাহমিনা নামের কাজের মহিলাটি একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় মিনা নামের আরও একটি মেয়ে আছে আমার ছোট মেয়েকে দেখার জন্য। যে মহিলাটি চলে গেছে সে আর মিনা দুজনেই বোন। গুলশান থানার পুলিশকে বিষয়টি জানানোর পর তারা মিানার কাছ থেকে জানতে পারে তার বোন এই অ্যাওয়ার্ডটি চুরি করেছে।

    ন্যান্সি বলেন, ‘পরবর্তীতে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনও এটি নিয়ে তালবাহানা করছে।’ গুলশান থানার এসআই অনিন্দ বলেন, ‘চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা তদন্ত করছি।’

    প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ সিনেমায় ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দেয়ার জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ন্যান্সি।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ