ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • চুমুর বিনিময়ে জোলিকে বিমান উপহারের প্রস্তাব

    চুমুর বিনিময়ে জোলিকে বিমান উপহারের প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের শীর্ষ আবেদনময়ী অভিনেত্রী। তিনি তার অনেক সিনেমায় স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী সহ-অভিনেতাদের সঙ্গে অনেক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এ অভিনেত্রীর কাছে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য অনস্ক্রিন শেয়ার করা নতুন কিছু নয়।

    যদিও এ ধরনের দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করার সময় অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই ইতস্ততাবোধ করেন। তারপরও পেশাদারিত্বের কারণে এঞ্জেলিনা জোলি কোনো সংকোচ ছাড়াই অন্তরঙ্গ দৃশ্যে খুব ভালোভাবে পারফরমেন্স করেন।


    অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘ কর্মজীবনে বেশ কয়েকজন সহ-অভিনেতার সঙ্গে অনস্ক্রিন চুম্বন শেয়ার করেছেন যা আলোচনা এবং সমালোচনা দুটোই অর্জন করেছে। হলিউডের অন্যতম ব্যবসা সফল ‘আলেকজান্ডার’ সিনেমার শুটিং চলাকালীন জোলির সহ-অভিনেতা ভ্যাল কিলমার তার সঙ্গে ঠোঁট বন্ধ করতে এতটাই উত্তেজিত হয়েছিলেন যে তিনি তার লেখা বই ‘আই অ্যাম ইওর হাকলবেরি’তে ঘটনাটি উল্লেখ করেছিলেন।

    যেহেতু অ্যাঞ্জেলিনা জোলি চুম্বন দৃশ্য স্ক্রিপ্টের সঙ্গে সামঞ্জসতা রেখে অনস্ক্রিন শেয়ার করেন সেই সুবাদে আলেকজান্ডার সিনেমায় বলিউড সুপারস্টার কিলমার জোলির সঙ্গে স্ক্রিপ্টের বাইরে একটি চুম্বন দৃশ্য অনস্ক্রিন শেয়ার করার জন্য অনেক চেষ্টা করেছেন। চুম্মন দৃশ্যে অভিনয় করার জন্য কিলমার জোলিকে প্রাইভেট জেট বিমানও উপহার দিতে চেয়েছিলেন।


    কিন্তু জোলি তার পেশাদারিত্ব থেকে এক চুলও ছাড় দেননি। স্ক্রিপ্টের বাইরে সিনেমায় চুম্বন দৃশ্য যোগ করলে সিনেমাটির মান কমে যাবে বিধায় অ্যাঞ্জেলিনা জোলি কিলমারের প্রস্তাবে রাজি হননি। বর্তমানে ব্যাটম্যান স্টার ভ্যাল কিলমার এবং অ্যাঞ্জেলিনা জোলি দুজনই তাদের পরবর্তী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ