ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার ৬ বিলিয়ন ডলার

    আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার ৬ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ড্রোন উন্নয়ন প্রকল্পে ৫০০ বিলিয়ন রুবল বা ৬.১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

    রুশ গণমাধ্যম আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেন রুশ প্রেসিডেন্ট।
     
    আগামী ১ জুনের মধ্যে এ প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে তাগিদ দেন পুতিন। ২০৩০ সালের মধ্যে অত্যাধুনিক ড্রোন উৎপাদনে যাবে রাশিয়া।

    ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেওয়ার সময় পুতিন বলেছিলেন, আমরা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে চাই। এ জন্য এ ড্রোন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
     
    রাশিয়া আগেও ড্রোন তৈরি করেছে কিন্তু ওইগুলো মানের দিক থেকে ইরান বা তুরস্কের ড্রোনের চেয়ে তুলনামূলকভাকে পিছিয়ে আছে।

    এ কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের তৈরি শাহেদ নামে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ