ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সিরিয়ায় হামলায় শিশুসহ নিহত ১৮

    সিরিয়ায় হামলায় শিশুসহ নিহত ১৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। গতকাল শনিবার ওই হামলা চালানো হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে।

    সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশু নিহত হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও নিহত হয়েছেন।

    পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, হামলায় ২৩ জন আহত হয়েছে। সংস্থার পরিচালক রামি আবদেল রাহমান এএফপিকে জানিয়েছেন, শহরের হাসপাতালসহ বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে হামলা চালানো হয়েছে বলে পর্যবেক্ষণ সংস্থাটি উল্লেখ করেছে। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

    ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আর এতে বহু বেসামরিক প্রাণ হারাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বিরোধী অধ্যুষিত ইদলিবে হামলার ঘটনায় ১২ জন নিহত হয়।

    সিরিয়ায় ২০১১ চাল থেকে চলা দীর্ঘদিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ