ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • স্ত্রীর যে সাফল্যে গর্বিত শাহরুখ খান

    স্ত্রীর যে সাফল্যে গর্বিত শাহরুখ খান
    শাহরুখ খান-গৌরি খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। তাদের দাম্পত্য জীবন প্রায় ৩০ বছরের। অনেক চড়াই উতরাইয়ের পরও একে অপরের সঙ্গ ছাড়েননি। 

    গৌরি বলিউ তারকার স্ত্রীই নন! তার নিজেরও একটা পরিচয় রয়েছে। এই মুহূর্তে তিনি ভারতের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার। গৌরীর এই অন্দরসজ্জাশিল্পী হয়ে ওঠার পেছনেও রয়েছেন শাহরুখ। 

    গৌরীর গর্ভে ছেলে আরিয়ান আসার পর মুম্বাইয়ে থাকার জন্য সেই সময়ে সামর্থ্যের তুলনায় বেশি দামে বাড়ি কেনেন শাহরুখ। বাড়িটি কেনার পর আর্থিক শঙ্কটে ঘর সাজানোরর মতো তেমন অর্থ ছিল না। তখন থেকেই গৌরী বাড়িতে বসে খাতা-কলমে ডিজাইন করা শুরু করেন। 

    এক সাক্ষাৎকারে গৌরী বলেন, আমি খুব ভালো কাজ করতে চাই। হয়তো বিশ্বখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার হতে পারব না। তবে জীবনে নতুন কিছু করার কোনও বয়স নেই। আমি আমার লক্ষ্যে চলছি। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে। 

    তিনি আরও বলেন, আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, তখন নিজেকে একজন সফল নারী হিসেবে গর্ব অনুভব করি। গৌরীর এই সাফল্যে গর্বিত শাহরুখ খানও।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ