ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পোষা কুকরকে নাচ শেখান, ব্যায়াম করান মাধুরী

    পোষা কুকরকে নাচ শেখান, ব্যায়াম করান মাধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতকাল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বলিউড তারকারা বিভিন্ন ছবি আর ভিডিওর সঙ্গে ক্যাপশনে স্বাস্থ্য নিয়ে বার্তা পোস্ট করে উদ্‌যাপন করেছেন দিনটি। বাদ যাননি মাধুরী দীক্ষিতও। দুটো ছবি আর একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন স্বাস্থ্যকর জীবনের মন্ত্র। মাধুরী দীক্ষিত নেনে আর তাঁর জীবনসঙ্গী শ্রীরাম নেনের পোষা কুকুরের নাম ক্যামেলো নেনে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে এই পোষা প্রাণীকে নিয়ে ইয়োগা করতে বসেছেন মাধুরী।

    এর আগে কুকুরটিকে মিউজিক বাজিয়ে, পায়ে ঘুঙুর পরিয়ে ভারতনাট্যম নাচের তালিম দিতেও দেখা গেছে মাধুরীকে। যদিও ক্যামেলোর নাচ বা ব্যায়াম, কোনো কিছুতেই তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। ভিডিওতে দেখা গেছে, পা নাড়িয়ে ব্যায়ামের নানা কসরত করে দেখাতে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর খাবার। সেখানে রয়েছে সালাদ, বাদাম আর রঙিন ফল। ক্যাপশনে মাধুরী লিখেছেন, ‘মন, শরীর আর খাবার—আসুন আমরা এই তিনের সুন্দর সমন্বয়ে একটি স্বাস্থ্যকর জীবন যাপন করি। আজ থেকে এই হোক আমাদের অঙ্গীকার।’

    শরীর আর মনের যত্ন নেওয়া, সেই সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়া—একটা স্বাস্থ্যকর জীবনের জন্য এই তিনটি কাজ সমান গুরুত্বের সঙ্গে করতে হবে বলে জানান মাধুরী। তাঁর মানে কোনোটিই কোনোটির চেয়ে কম নয়। মন ভালো রাখার জন্য যোগব্যায়াম করেন মাধুরী। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হন।

    লকডাউন শিথিল হতেই বর আর দুই ছেলে নিয়ে গিয়েছিলেন পাহাড়ের কোল ঘেঁষে বানানো একটি বিলাসবহুল রিসোর্টে। নিয়মিত ব্যয়াম আর নাচ তো আছেই। এই বেলা আরেকটি তথ্য জানিয়ে রাখি, মাধুরী কিন্তু নিজেই রান্না করেন। যেদিন তিনি খুব ব্যস্ত থাকেন, সেদিন রান্নার দায়িত্ব পড়ে জীবনসঙ্গী শ্রীরাম নেনের ঘাড়ে। রান্নায় ঘরের সহকারীরা সহযোগিতা করেন। তবে মূল কাজটা নিজের হাতে করতেই ভালোবাসেন মাধুরী।

    সম্প্রতি ‘ডান্স দিওয়ানে’র মঞ্চে বিচারকের আসনে বসেই ‘এক দো তিন’ গানে নতুন করে নেচেছেন মাধুরী। সঙ্গে ছিলেন নৃত্যপরিচালক শক্তি মোহন। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে মাধুরীকে নাচতে দেখে মাত মাধুরীর ভক্তরা। এই ভিডিও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘তেজাব’ সিনেমায় এই গানের কোরিওগ্রাফার ছিলেন প্রয়াত সরোজ খান। ‘বাঘি টু’ সিনেমায় একই গানে নতুন করে নাচেন জ্যাকুলিন ফার্নান্দেজ। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ