ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ইরানের পরমাণু আর্কাইভ থেকে নথি চুরি করেছিল মোসাদ 

    ইরানের পরমাণু আর্কাইভ থেকে নথি চুরি করেছিল মোসাদ 
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের দায়িত্ব থেকে সদ্য বিদায় নেয়া ইয়োসি কোহেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরানের পরমাণু আর্কাইভ থেকে কীভাবে নথিপত্র চুরি করা তার বিস্তারিত তুলে ধরেছেন।

    ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ইয়োসি কোহেন জানান, ২০১৮ সালে অভিযান চালিয়ে ঐ আর্কাইভ থেকে হাজার হাজার নথিপত্র চুরি করে ইসরায়েল নিয়ে আসা হয়।

    ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা এবং ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর হত্যার পেছনে ইসরায়েলি সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

    ২০১৮ সালে একটি সংবাদ সম্মেলনে চুরি যাওয়া এসব নথির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইরান একবার গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে এবং অস্ত্র তৈরির প্রযুক্তি তাদের আছে। কিন্তু ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে।

    নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে মরুভূমি এলাকায় অবস্থিত। তেল আবিবের একটি কমান্ড সেন্টার থেকে ঐ অভিযানের নজরদারি করেন মোসাদ প্রধান। এজেন্টরা ওয়্যারহাউজের ভেতরে প্রবেশ করে ৩০টির বেশি সিন্দুক ভাঙ্গে।


    ২০২০ সালের জুলাই মাসের ঐ নাশকতার ঘটনায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অংশে আগুন লাগে। এই বছরের এপ্রিল মাসে নতুন সরঞ্জাম সংযোজনের পরদিনই কর্মকর্তারা জানান, সেখানে আবার নাশকতার ঘটনা ঘটেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ