ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পাকিস্তানে ভূমিধসে চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি, নিহত ২

    পাকিস্তানে ভূমিধসে চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধসের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০টির বেশি গাড়া চাপা পড়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি জানান, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

    তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু’জনের মরদেহ বের করেছি। আহত রয়েছেন আটজন, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা পড়েছে।

    এই কর্মকর্তা আরও বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে।

    ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ