ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

    মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র, যা আগের দেওয়া ভবিষ্যদ্বাণীর চেয়ে একদিন পর।

    ওই সংস্থাটি বলছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করে থাকে।

    আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) আকাশে শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে, এটি আরব ও ইসলামী বিশ্বের কোনো স্থান থেকে খালি চোখে দেখা যাবে না।

    সংস্থাটি বলছে, যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন শনিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এবং তা দেখা গেলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

    আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে, যেসব দেশের জন্য শুধু খালি চোখে সঠিকভাবে চাঁদ দেখা বা টেলিস্কোপের সাহায্যে স্থানীয় পর্যায় থেকে সঠিকভাবে চাঁদ দেখা প্রয়োজন, তারা পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করার জন্য রোজা পালন চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। তাই তাদের ঈদুল ফিতর শনিবার হবে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়।  তাই আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।

    সূত্র: খালিজ টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ