ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলি, নিহত ৪

    যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলি, নিহত ৪
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলিতে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

    স্থানীয় গণমাধ্যম বলছে, ডাডেভিলে শহরে মাহোগানি মাস্টারপিস ড্যান্স স্টুডিওতে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে একটি অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন।  

    গভর্নর কে আইভে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইট করে তিনি বলেন, সহিংস অপরাধের কোনো জায়গা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা খবর নিচ্ছি।  

    ডাডেভিলে পুলিশ ডিপার্টমেন্টে ধর্মগুরু হিসেবে এবং স্থানীয় হাই স্কুল ফুটবল দলের হয়ে কাজ করা পাস্তর বেন হায়েস বলেন, ভুক্তভোগীদের বেশিরভাগই কিশোর-কিশোরী।  

    তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ছিল আমাদের তারকা খেলোয়াড়। দারুণ মানুষ ছিল সে। হতাহতদের অনেককেই আমি চিনি। ডাডেভিলে ছোট একটি শহর। এই অঞ্চলের সবার মধ্যে এই হামলা প্রভাব ফেলবে।  

    কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কাউকে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।  


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ