ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • আন্দোলন জমাতে বিএনপি আগুনের কৌশল নিল কি না, সন্দেহ কাদেরের

     আন্দোলন জমাতে বিএনপি আগুনের কৌশল নিল কি না, সন্দেহ কাদেরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্দোলন জমাতে বিএনপি আগুন জ্বালানোর কৌশল বেছে নিল কি না, সেটা এখন বড় প্রশ্ন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই রহস্য অবশ্যই উদ্‌ঘাটন করা হবে।’ 

    আজ রোববার রাজধানীর মিরপুরের কাফরুলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিউ সুপার মার্কেট, বঙ্গবাজারসহ বেশ কয়েকটি অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলতে মানতে নারাজ ক্ষমতাসীনরা। দলটির নেতারা মনে করছেন, ঈদের আগে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটানো হচ্ছে। এর তদন্তের দাবি করেছেন তাঁরা।

    দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেওয়া হবে। সে জন্য প্রস্তুত থাকতে হবে।’

    কাদের বলেন, ‘ইফতার করার আগে রোজা মুখে মির্জা ফখরুল কীভাবে এত মিথ্যা বলে? প্যাথলজিক্যাল লায়ার হচ্ছে ফখরুল। তার মুখ দিয়ে মিথ্যা ছাড়া কিছু শুনবেন না। ইফতারের আগে মিথ্যা কেন বলে রোজা রেখে? বিএনপি হচ্ছে ওই ধরনের ধর্মানুরাগী।’

    আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা বৈঠক শুরু করেছে বিদেশিদের সঙ্গে, আমেরিকার সঙ্গে। আমেরিকা নাকি উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন নিয়ে। আমেরিকা আমাদেরও আমন্ত্রণ জানিয়েছে। আমরা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণ গ্রহণ করেছি। বৈঠকে তিনি একবারও উদ্বেগের কথা বলেননি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের মাথাব্যথা নেই। মাথাব্যথা বিএনপি এবং সমমনা দলগুলোর।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সাধারণের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করে আর বিএনপি সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায়। এই হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।’

    কাদের বলেন, ‘মির্জা ফখরুল প্রতিদিন বাকশাল বাকশাল করেন। বাকশালের বিরুদ্ধে কথা বলে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কেন বাকশালে যোগ দিয়েছিল এর উত্তর দেবেন বাকশালের বিরুদ্ধে কথা বলার আগে।’ 
     
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মানুষকে ভালোবাসে না। বিএনপি চায় ক্ষমতা। শেখ হাসিনা চায় মানুষের ভাগ্যোন্নয়ন। বিএনপি চায় তাদের পকেটের উন্নয়ন। দুর্নীতি করে টাকা কামাতে, বিদেশে টাকা পাচার করবে। বাংলা ভাই তৈরি করবে। সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জীবিত থাকতে, মুক্তিযুদ্ধের চেতনা জীবিত থাকতে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ 

    স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ