ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত, ৫ জনের বিরুদ্ধে মামলা

     সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত, ৫ জনের বিরুদ্ধে মামলা
    পাকিস্তানের ধর্মমন্ত্রী মুফতি আব্দুল শাকুর: ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী মুফতি আব্দুল শাকুর নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    কেন্দ্রীয় মন্ত্রী ও জমিয়তে উলেমা-ই-ইসলাম ফজলের (জেইউআই-এফ) নেতা শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদের রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

    পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী মন্ত্রী কনস্টিটিউশন এভিনিউতে সেক্রেটারিয়েট চকের দিকে যাচ্ছিলেন। তখন তার গাড়িটিকে পাঁচজন যাত্রী নিয়ে অপর আরেকটি গাড়ি ধাক্কা মারে।

    আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে তাৎক্ষণিকভাবে পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় অন্য গাড়ির পাঁচ আরোহীকে আটক করে তদন্তের জন্য নিকটবর্তী থানায় স্থানান্তর করা হয়েছে।

    মন্ত্রী ইফতারের জন্য তার বাড়িতে যান। সেখান থেকে রাত ৮টা ২২ মিনিটে সংসদ লজের উদ্দেশে রওনা হন।

    রাত ১০টার দিকে মুফতি শাকুরের গাড়িচালকের কাছ থেকে মন্ত্রীর মৃত্যুর বিষয়ে তার বাবুর্চি ফোন পান। চালক তার বাবুর্চিকে বলেন মন্ত্রী তার সরকারি গাড়ি টয়োটা করোলা যখন চালাচ্ছিলেন, তখন অন্য গাড়ির চালক মন্ত্রির গাড়িতে ধাক্কা মারে।

    গভীর রাতে, ইসলামাবাদ পুলিশ ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল আকবর নাসির খান এবং চিফ কমিশনার মুহাম্মদ উসমান ইউনুস দুর্ঘটনাস্থলের ছবি শেয়ার করে। পুলিশ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করার সময় মন্ত্রীর বিধ্বস্ত কালো করোলাটি দেখা যায়।

    লাক্কি মারওয়াতের বাসিন্দা মুফতি শাকুর ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বরের নেতা। তিনি পিটিআই’র বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্ল্যাটফর্ম থেকে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের আসন লাভ করেছিলেন।

    সূত্র: ডন


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ