ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় বিপুল ইলিশ জব্দ, আটক ২     

    ভোলায় বিপুল ইলিশ জব্দ, আটক ২      
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন মাছ জব্দ করে দুইজনকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

    আটকরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান।


    বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।


    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ইলিশার মেঘনা নদীতে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন মাছ জব্দ করা হয়। পরে জব্দ মাছ মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।


    ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটার মেঘনা নদী এবং ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ