ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার
  • আমাদের সেইফ গার্ড হিসেবে ডা. জাফরুল্লাহ সামনে ছিলেন: নুর

    আমাদের সেইফ গার্ড হিসেবে ডা. জাফরুল্লাহ সামনে ছিলেন: নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

    তিনি বলেন, মোস্তাক মারা যাওয়ার পরে তাকে নিয়ে হুইল চেয়ারে করে আমরা আন্দোলন করেছি। কারণ আমাদের পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করবে, হামলা করবে। তিনি আমাদের সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন। এটা আমরা অবশ্যই অনুভব করি। এটা বলার মতো না যে আমরা কি হারিয়েছি আমাদের সংকটে। আমরা আমাদের শক্তি সাহসের জায়গা হারিয়েছি।

    বুধবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন নুর।

    নুরুল হক নুর বলেন, তার মতো একজন অভিভাবক আমাদের বিপদে-আপদে ছিল। আমাদের মোদিবিরোধী আন্দোলনে ছাত্ররা গ্রেফতার ছিলেন। তাদের জামিনের জন্য তিনি নিম্ন আদালতে ফেটেও গিয়েছিলেন। আমাদের নিয়ে হাইকোর্ট অভিমুখে লংমার্চের মতো কর্মসূচি করেছেন। আমরা সাহস করতাম না জাফরুল্লাহ চৌধুরী ছাড়া এ কর্মসূচির।

    তিনি আমাদের বলেছিলেন তোমরা রাস্তায় থাকো। তোমাদের বিজয় লাভ করতে হবে। জাতির মুক্তির জন্য তোমাদের রাস্তায় থাকতে হবে। আমরা তার যেই পরামর্শ, দিকনির্দেশনা দেশের প্রত্যেকের জন্য প্রয়োজন। সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাবো।

    তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী সততা ও দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দলমত নির্বিশেষে সবাই তার কাছে আসতেন। তিনি কাউকেই খালি হাতে ফেরাতের না। দেশের এ সংকটে তাকে প্রয়োজন ছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ