ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার
  • ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া যাবেনা: আমীর খসরু

    ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া যাবেনা: আমীর খসরু
    আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চোরদের তালিকা চিহ্নিত করে তালিকা করা হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে দেশের ভেতরে-বাইরে স্যাংশন আসবে। পালানোর কোনো সুযোগ নেই।

    সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে আর ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

    রোববার (৯ এপ্রিল) রাজধানীর দারুসসালামে ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু বলেন, রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ফয়সালা করে আওয়ামী সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।

    সরকারের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, সংবিধানের কথা বলে সরকার আরও একবার রাতের ভোট করার পায়তারা করছে। সংবিধান কী? এই যে শামসুজ্জামানকে নিয়ে গেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর গায়েবি মামলা দেওয়া কি সংবিধান লঙ্ঘন নয়? ভোট চুরি করে ক্ষমতা দখল কি সংবিধান লঙ্ঘন নয়?

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসন রিয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ