ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ইরানে হিজাব না পরা নারীদের শনাক্তে বসছে ক্যামেরা

    ইরানে হিজাব না পরা নারীদের শনাক্তে বসছে ক্যামেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার নারীদের পোষাকের বিষয়ে আরো কঠোর হচ্ছে ইরান। হিজাব না পরা নারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে জনসমাগমস্থলে ক্যামেরা বসাচ্ছে দেশটি।

    ইরানে নারীদের পোশাকবিধি না মানার ক্ষেত্রে লাগাম টানতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইরান পুলিশ। হিজাব ছাড়া কোনো নারীকে শনাক্ত করা গেলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরার।

    পুলিশের বিবৃতিতে বলা হয়, হিজাবের আইন লঙ্ঘনের ক্ষেত্রে ব্যক্তিগত ও সমষ্টিগত কোনো আচরণ ও কর্মকাণ্ড সহ্য করবে না।  

    গেল সেপ্টেম্বরে ইরানে নীতি পুলিশের হেফাজতে ইরানে মাশা আমিনি নামে এক তরুণী মারা যান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পোশাকবিধি লঙ্ঘন করেছেন। এরপর দেশটিতে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চরম আকার ধারণ করে।  

    ১৯৭৯ সালে বিপ্লবের পর জারি হওয়া ইরানি আইন অনুযায়ী নারীদের চুল ঢেকে রাখতে হয়, তাদের দীর্ঘ ও ঢিলেঢালা পোশাকে শরীর ঢেকে রাখতে হয়। আইন অমান্যকারীদের তিরস্কার, জরিমানা এমনকি গ্রেপ্তারেরও শিকার হতে হয়। 


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ