ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • মিয়ানমার থেকে পালিয়েছে ১০ হাজার মানুষ

    মিয়ানমার থেকে পালিয়েছে ১০ হাজার মানুষ
    মিয়ানমার থেকে পালিয়েছে ১০ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বুধবার থেকে চলা ভয়াবহ লড়াই থেকে বাঁচতে মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিক পালিয়ে থাইল্যান্ড চলে গেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বাসিন্দারা সামরিক সমর্থক মিলিশিয়া নিয়ন্ত্রিত এবং চীনা মালিকানাধীন ক্যাসিনোর শহর শ্বে কোক্কো থেকে পালিয়ে যাচ্ছে।

    দুই বছর আগে সামরিক অভ্যুত্থানের পর এবারই প্রথম একসঙ্গে এতো মানুষ মিয়ানমারের সীমান্ত পাড়ি দিলো। এ ব্যাপারে এখনও মিয়ানমারের সেনাবাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং এর সহযোগীরা বুধবার শ্বে কোক্কোর কাছে সামরিক ফাঁড়ি এবং একটি তল্লাশি চৌকিতে আক্রমণ শুরু করে। সংঘর্ষে উভয় পক্ষের ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে কেএনএলএ বিবিসি থাইকে জানিয়েছে।

    সীমান্তবর্তী অঞ্চলে সাহায্য কর্মীরা থাইল্যান্ডের মায়ে সোট এবং মায়ে রামাত অঞ্চলে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। কারণ শরণার্থীরা স্কুল, মঠ এবং রাবার খামারগুলিতে আশ্রয় চাইছেন।

    মে সোটের একটি মঠের একজন বার্মিজ স্বেচ্ছাসেবক জানিয়েছেন, মঠে ৫০০ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। ‘দীর্ঘমেয়াদে, আমাদের আরও দাতা প্রয়োজন’ বলেন ওই স্বেচ্ছাসেবক।

    ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলির লড়াই তীব্র হয়েছে। স্বায়ত্ত্বশাসনের দাবিতে, সীমান্তবর্তী রাজ্যের এই গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করে আসছে। সম্প্রতি এই গোষ্ঠীগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ক্ষমতাচ্যুত সু চির দলের নেতারা। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তারা পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের একটি বাহিনীও গঠন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ