ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন
  • রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

    রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল হাওলাদার (৫৪) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে বিকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত দুলাল পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। 

    নিহতের স্ত্রী জেসমিন বেগম জানায়, তার স্বামী দুলাল সকালে উত্তর তারাবুনিয়া এলাকার মৃত জব্বার আকনের ছেলে সোবাহান আকনের বাড়িতে রান্নাঘর নির্মাণে কাজ করতে যায়। দুপুরে ঐ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনা স্থলে গিয়ে দুলালকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিলে আসলে সেখানে তাকে মৃত ঘোষনা করে। 

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ